বিজেপির বাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল, তপ্ত মথুরাপুর  

0
341
BJP house vandalized accused Trinamool hot Mathurapur
BJP house vandalized accused Trinamool hot Mathurapur
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মথরাপুর। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সমর্থকদের বাড়ির ভাঙার অভিযোগ উঠেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুর এলাকায়।
জানা গিয়েছে, লোকসভার ফল ঘোষণার পর দুর্গাপুর এলাকায় বিজেপি করার অপরাধে  প্রায় পাঁচটি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ বিজয় মিছিল নিয়ে তৃণমূল সমর্থকেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্গাপুর এলাকার পন্ডিত ফ্যামিলির চারটে বাড়িতে ভাঙচুর চালায়, এমনকি গাড়ি ও ভাঙচুর করা হয়। তবে এই বিষয়ে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।