বিজেপির বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

0
162
Interim suspension of BJP advertisements
Interim suspension of BJP advertisements

বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। কোন বিতর্কিত বিজ্ঞাপন আর কোনও সংবাদমাধ্যমে দেওয়া যাবে না।

আদালত জানিয়েছে, আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হতে পারে, এমন বিজ্ঞাপন দিতে পারবে না বিজেপি।এই মামলায় কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। তাঁর মন্তব্য,বিজ্ঞাপন নিয়ে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে আরও আগে পদক্ষেপ করা উচিত ছিল কমিশনের।উল্লেখ্য সংবাদপত্র এবং সংবাদমাধ্যমে প্রকাশিত বিজেপির জোড়া বিজ্ঞাপনে আপত্তি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সেখান থেকে প্রথমে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। তার পর তৃণমূল কংগ্রেস বিজ্ঞাপনের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করে। এরপরেই বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চ ওই বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে।যার ফলে আপাতত বিজ্ঞাপন দু’টি কোনও সংবাদমাধ্যমে প্রকাশ করতে পারবে না বিজেপি।এরপরেই এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র  এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য