
ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইঞা খুনের মামলায় পূর্ব মেদিনীপুরে পৌঁছল এনআইএ। এই মামলায় ৩৬ জনের নামে এফআইআর দায়ের হয়েছিল।
নিহত বিজয় ভুঁইঞার স্ত্রীর লক্ষ্মী ভুইঞার অভিযোগপত্রে ষড়যন্ত্রকারী হিসেবে নাম রয়েছে তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র-র। অভিযোগপত্রে নাম রয়েছে ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুইয়েরও। গত বছর ১ মে পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় এনআইএ-র হাতে।
