বিজেপির বোতামে ব্ল্যাক টেপ, কুলতলিতে জলে ইভিএম-ভিভিপ্যাট

0
231
BJP R BOTAM A BLACK TAPE KULTALI TE JOLE EVM VVPAT
BJP R BOTAM A BLACK TAPE KULTALI TE JOLE EVM VVPAT
ইভিএমে বিজেপির বোতামে ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ফলতায়। বিজেপির অভিযোগ ফলতা দেবীপুর অঞ্চলে ১৫৭ নম্বর বুথে সিসি ক্যামেরাও উল্টোদিকে ঘোরানো রয়েছে।
বিজেপির অভিযোগ দলীয় প্রার্থীর বোতাম কোনওভাবে কাজ করছে না। এদিকে কুলতলির মেরিগঞ্জে ভোটদানে বাধা দেওয়ায় ইভিএম, ভিভিপ্যাট মেশিন জলে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। পুলিশের সামনেই গাছের গুড়ি ফেলে বিক্ষোভ চলে। জয়নগরের কুলতলির মেরিগঞ্জ ২ নম্বর অঞ্চলে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারীর অভিযোগ বিরোধী এজেন্টদের বসতে দিচ্ছিল না তৃণমূল। কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছেন বিজেপি প্রার্থী।