বিজেপির মহিলা কর্মীকে বিবস্ত্র করে চুলের মুঠি ধরে মার

0
730
cochbihar mohila kormi ke maar
cochbihar mohila kormi ke maar

বিজেপির মহিলা কর্মীকে বিবস্ত্র করে চুলের মুঠি ধরে এক কিলোমিটার রাস্তা টানতে টানতে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের মাথাভাঙার রুইডাঙার রামঠেঙা এলাকায়। ওই মহিলাকে জলে চোবানো হয় বলে অভিযোগ। ঘটনার পরেই জ্ঞান হারান ওই মহিলা।। প্রথমে তাঁকে ঘোকষডাঙা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরবর্তীতে কোচবিহার মহারাজ জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। নদীর পাড়ে গরু চড়াতে গিয়েছিলেন বিজেপি কর্মী ওই মহিলা। অভিযোগ তখনই ১০ জন তৃণমূল কর্মী তাঁর ওপর চড়াও হন। বিবস্ত্র করে মারধর করা হয়।