বিজেপির লক্ষ্যমাত্রারও কম আসনে লড়াই কংগ্রেসের

0
169
Congress is fighting in seats less than BJPs target
Congress is fighting in seats less than BJPs target
 ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে ৪০০ আসনে জিতে তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন বলে দাবি করছে বিজেপি। সেখানে দেশের শতাব্দী প্রাচীন দল কংগ্রেস প্রার্থী দিয়েছে মাত্র ৩০৩ আসনে।
যা কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে কম। তাৎপর্যপূর্ণভাবে ২০১৯-র লোকসভা নির্বাচনে বিজেপি ৩০৩ আসনে জয় পেয়ে দ্বিতীয়বার সরকার গঠন করেছিল।এই প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, এটা কংগ্রেসের দুর্বলতা নয়। বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে এটা শতাব্দী প্রাচীন দলের কৌশল ও দায়িত্বশীলতা। কংগ্রেস বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে যথাসম্ভব বোঝাপড়া করে লড়াই করছে। এই ব্যাপারে ২০০৪- এর লোকসভা ভোটের দৃষ্টান্ত তুলে ধরেছেন জয়রাম রমেশ। বলেছেন, সেবার অবিজেপি দলগুলির সঙ্গে বোঝাপড়া করে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ ক্ষমতায় এসেছিল। আসলে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, বিহার, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে কংগ্রেস শরিকদের বেশিরভাগ আসন ছেড়ে দিয়েছে।