গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk বিজেপির ৪ প্রার্থী ঘোষণা, মানিকতলায় ভরসা কল্যাণেই

    বিজেপির ৪ প্রার্থী ঘোষণা, মানিকতলায় ভরসা কল্যাণেই

    0
    282
    BJP R 4 PRARTHI GHOSANA MANIKTOLA A VORSHA KALYANE E
    BJP R 4 PRARTHI GHOSANA MANIKTOLA A VORSHA KALYANE E

    মানিকতলায় আবারও কল্যাণ চৌবে-র ওপরেই ভরসা রাখল বিজেপি। রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে মানিকতলা কেন্দ্রে প্রাক্তন ফুটবলার তথা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে প্রার্থী করেছে বিজেপি।

    অন্যদিকে মতুয়া অধ্যুষিত বাগদায় প্রার্থী করা হয়েছে মনোজ বিশ্বাসকে, রানাঘাট দক্ষিণে মনোজকুমার বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে। উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে মানসকুমার ঘোষকে। ২০২১-র বিধানসভা ভোটে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণকল্যাণী এবং মুকুটমণি অধিকারী। পরে তাঁরা তৃণমূলে যোগ দেন। এদের দুজনকেই লোকসভা ভোটে প্রার্থী করে তৃণমূল। দুজনেই বিধায়ক পদে ইস্তফা দেন। ফলে এই দুই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এই দুইজনের কেউই লোকসভা ভোটে জিততে পারেনি। বিধানসভা উপনির্বাচনে কৃষ্ণকল্যাণী এবং মুকুটমণিকেই ফের প্রার্থী করেছে তৃমূল। অন্যদিকে বাগদা কেন্দ্রে ভোটে লড়ে জয়ী হয়েছিলেন বিজেপির বিশ্বজিৎ দাস। পরে তৃণমূলে যোগ দিয়ে লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্র থেকে ভোটে লড়ে পরাজিত হন। বাগদা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী করেছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। এদিকে ২০২১-র বিধানসভা নির্বাচনে বিজেপির কল্যাণ চৌবেকেই হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূলের সাধন পাণ্ডে। ২০২২-র ফেব্রুয়ারি মাসে তাঁর মৃত্যু হয়। তারপর থেকে মানিকতলায় আইনি জটিলতার কারণে নির্বাচন হয়নি। এবার ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে।