বিজেপি অফিসে আগুন, হুঁশিয়ারি শুভেন্দুর, পাল্টা পার্থ

0
140

তৃণমূল কর্মী সন্তোষ যাদবের খুনের ঘটনায় উত্তপ্ত নৈহাটি। বিজেপির পার্টি অফিসে ভাঙচুর করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পরেই গৌরিপুর এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।বিজেপির পার্টি অফিসে আগুন ধরানোর ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এজন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অলোক রাজোরিয়া এবং তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকই দায়ী।