বিজেপি নেতাকর্মীদের পিটিয়ে মারার হুমকি আব্দুর রহিমের

0
249
সৌজন্যে: নিজস্ব

বিজেপি নেতাকর্মীদের রাস্তায় ফেলে পিটিয়ে মারার হুমকি দিয়েছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি।

বাংলা ভাষীদের ওপর বিজেপি শাসিত রাজ্যে নির্যাতনের অভিযোগের প্রসঙ্গ টেনে প্রকাশ মঞ্চ থেকে আব্দুর রহিম বক্সি বলেছেন বিজেপি নেতাকর্মীরা গ্রামে ঢুকলেই লাঠিপেটা করে পিটিয়ে মারতে। বাংলাভাষীদের যেভাবে বিজেপি শাসিত রাজ্যে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে, এবার বিজেপি নেতাকর্মীদের পাল্টা দাওয়াই হবে।

রাস্তায় আছড়ে আছড়ে পেটালে গৃহযুদ্ধ বাধবে। কেন্দ্র তখন ৩৫৬ ধারা জারি করবে বিজেপি সাংসদ খগেন মুর্মুর নাম করেও হুমকি দিয়েছেন আব্দুর রহিম বক্সি।