
বিজেপি নেতা এবং কর্মীকে রাস্তায় ফেরে মারধরের ঘটনায় ভোটের সকালে তপ্ত কল্যাণীর গয়েশপুর। বিজেপির অভিযোগ ভোটারদের বুথে যেতে বাধা দিচ্ছে তৃণমূল।
তার প্রতিবাদ করায হামলা করেছে তৃণমূল। কল্যাণী থানার পুলিশ আহত গয়েশপুরের বিজেপি শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাস এবং বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে গিইচ্ছে। আহত নেতা, কর্মীকে দেখতে কল্যাণী এইমস হাসপাতালে গিয়েছেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। এদিকে উলুবেড়িয়ার আমতার দেবগ্রামে বিজেপির বুথ সভাপতিকে না পেয়ে ভোটের আগের রাতে তাঁর ভাইপোকে কোপানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। আহত বিজেপি কর্মী প্রবীর রংকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বাগনান থানায় অভিযোগ দায়ের হয়েছে।








