গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Hooghly বিজেপি নেতাদের কাছে উদ্ধার লক্ষাধিক টাকা, বাজেয়াপ্ত অস্ত্রও 

    বিজেপি নেতাদের কাছে উদ্ধার লক্ষাধিক টাকা, বাজেয়াপ্ত অস্ত্রও 

    0
    510
    Millions of rupees were recovered from BJP leaders weapons were also seized
    Millions of rupees were recovered from BJP leaders weapons were also seized
    পুরুলিয়া, খড়গপুরের পর এবার হুগলি। ভোটের মাঝে ফের বিজেপি নেতাদের কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা।
    খড়গপুরে বিজেপি নেতার কাছ ৩৫ লক্ষ এবং হুগলিতে ২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। কোথা থেকে এল বিপুল টাকা, সে বিষয়ে অবশ্য বিজেপির দুই নেতার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হুগলির দাদপুর থানার হারিট এলাকায় রবিবার রাতে নাকা তল্লাশি করে পুলিশ। বিজেপি নেতা স্বরাজ ঘোষের গাড়ি আটকে তল্লাশি করা হয়। তল্লাশিতে নগদ ২ লক্ষ টাকা এবং দুটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র দুটির লাইসেন্স ছিল। তবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরলে জেলাশাসক বা রিটার্নিং অফিসারের অনুমতি লাগে। যা তাঁর কাছে ছিল না। এদিকে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে খড়গপুর গ্ৰামীণ থানার সাহাচক এলাকায় একটি হোটেলে হানা দেয় বিশাল পুলিশবাহিনী। ৩০৫ নম্বর ঘরে তল্লাশি চালানো হয়। নগদ প্রায় ৩৫ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ওই নগদ টাকাটি বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিতের ব্যাগ থেকে পাওয়া গিয়েছে। এই ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগে পুরুলিয়ায় বিজেপির মণ্ডল সভাপতির মোটরবাইক থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন।