গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home North 24Pgs বিজেপি নেতা খুনে এনআইএ-র হাতে গ্রেফতার সোনু 

    বিজেপি নেতা খুনে এনআইএ-র হাতে গ্রেফতার সোনু 

    0
    101
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেকে গুলি কাণ্ডে তৃণমূল নেতা সোনু ওরফে মহম্মদ আমিনকে গ্রেফতার করেছে এনআইএ।
    এর আগেও আমিনকে ধরতে বাড়ি ঘিরে ফেলেন এনআইএ আধিকারিকরা। কিন্তু আমিন বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। মঙ্গলবার ভোর রাতে আবারও তাঁর বাড়িতে অভিযান চালায় এনআইএ। সোনু ওরফে আমিনের বাড়ি ঘিরে ফেলেন আধিকারিকরা। তাঁর পালানোর আর কোনও অবকাশই ছিল না। বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। এর পিছনে কারা রয়েছেন, কারা ছক করেছিলেন প্রিয়াঙ্কু পাণ্ডেকে খুন করার, তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।জানা যাচ্ছে, এর আগেও আমিনকে ২-৩ বার নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসে সাড়া দেননি আমিন।
    গত অগাস্টে অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেকে লক্ষ্য করে গুলি চালিয়ে ছিল ।