বিজেপি প্রধানের বাড়িতে বোমাবাজি-জ্বলল বাইক

0
231
BJP prodhan er bari te boma baji
BJP prodhan er bari te boma baji

বিজেপি প্রধানের বাড়িতে বোমাবাজি, বাইক জ্বালিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে খেজুরিতে।

ওই এলাকার হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই মণ্ডলের বাড়িতে শুক্রবার রাতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বিজেপির প্রধানের বাড়ির বাইরে রাখা বাইকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। তবে কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে পুলিস নিতাই মণ্ডলের বাড়িতে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।