
হাবড়ায় প্রচারে গিয়ে বারাসতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের মুখে বুলডোজার হুমকি। ক্ষমতায় এলে বুলডোজার দিয়ে বাংলার অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
পুকুর ভরাট করে বহুতল বানানোর অভিযোগ তুলে সরাসরি আক্রমণ করেছেন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহাকে। জ্যোতিপ্রিয় মল্লিকের মত তৃণমূলের পুর চেয়ারম্যানেরও জেলে ঠাঁই হবে বলে হুঁশিয়ারি দেন বারাসতের বিজেপি প্রার্থী। হাবড়ার তৃণমূলের জামানত জব্দ হবে বলেও কটাক্ষ করেছেন স্বপন মজুমদার। পুরসভার কথা না ভেবে সংসদীয় এলাকার জন্য কী উন্নয়ন করবেন তা নিয়ে প্রচার করতে বলে বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব দিয়েছেন পুর চেয়ারম্যান।
