গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk বিজেপি বর্ণবাদী ও ফ্যাসিস্টদের দল : প্রিয়াঙ্কা 

    বিজেপি বর্ণবাদী ও ফ্যাসিস্টদের দল : প্রিয়াঙ্কা 

    0
    225
    BJP is a party of racists and fascists  Priyanka
    BJP is a party of racists and fascists Priyanka
    বিজেপিকে বর্ণবাদী ও ফ্যাসিস্টদের দল বলে চরম কটাক্ষ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা আরও বলেছেন কেন্দ্রের বিজেপি সরকার দেশের গরিব মানুষের জন্য তৈরি করা আইন বদল করে তাঁদের ওপর নিপীড়ন ও শোষণ কায়েম করতে চায়।
    আর সেই কারণেই বারংবার সংসদ  বিরোধী শূন্য করে বিভিন্ন অনৈতিক আইনের বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ করিয়ে নিচ্ছে। প্রিয়াঙ্কার কথায় বিজেপি দেশের সংবিধানকে বদল করতে চায়, যা স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের রক্ত দিয়ে লেখা হয়েছে। আর সেই সংবিধান বদল করে দেশের সমস্তকিছু বদল ঘটিয়ে মানুষে মানুষে বিভেদ ও সামাজিক অবনতি ঘটাতে চায়। প্রিয়াঙ্কা বলেছেন বিজেপি নতুন ভারতের নাম করে দেশে ধর্মের শক্তি কায়েম করতে চাইছে। যা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে।