
বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের ওপর নির্যাতন হলে কী ব্যবস্থা নেওয়া হয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে পাল্টা নিশানা করেছে তৃণমূল কংগ্রেস।
রবিবার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় জেপি নাড্ডা বলেছেন, সন্দেশখালিতে নারীদের মর্যাদা ও সম্ভ্রম রক্ষায় যাওয়া তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপরও হামলা হয়েছে। বাংলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। এনএসজি কমান্ডোদের আসতে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে কীসে পরিণত করেছেন। যেখানে রবীন্দ্রসঙ্গীতের সুর শোনা যেত, সেখানে এখন বোমা-বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। এরপরেই পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, সন্দেশখালির ঘটনায় সব অভিযুক্ত গ্রেফতার হয়েছেন। কিন্তু যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে মহিলাদের ওপর নির্যাতন হলে কী ব্যবস্থা নেওয়া হয়। বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা এবং রাজস্থানে সবথেকে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটে। যখন হাথরসের ঘটনায় বিজেপি কি পদক্ষেপ নিয়েছিল। কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংকে বাঁচাতে মরিয়া বিজেপি।
