
আর জি কর থেকে কসবা, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আর বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনে পুলিশ ভূমিকা কি ছিল।
প্রশ্ন তুলেছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন মধ্যপ্রদেশে হাসপাতালে নার্সকে খুন করা হয়েছে। উত্তরপ্রদেশে পুলিশ ছাত্রীকে ধর্ষণ করেছে, আর নরেন্দ্র মোদীর গুজরাটে বিলকিসকাণ্ডে অভিযুক্তদের বিজেপি মুক্ত করেছিল, সুপ্রিম কোর্ট ফের তাদের জেলে ঢুকিয়েছে।
নরেন্দ্র মোদীর অধিকার নেই নারী নির্যাতন নিয়ে কথা বলার, কারণ বিজেপি শাসিত রাজ্যেই মহিলারা সুরক্ষিত নয়।








