বিজেপি-সিপিএম চাকরিখেকো, তোপ মমতার

0
184
BJP CPM CHAKRI KHEKO TOP MAMATA R
BJP CPM CHAKRI KHEKO TOP MAMATA R
২৬ হাজার চাকরিবাতিল নিয়ে প্রধানমন্ত্রী মুখ খুলতেই বিজেপিকে চাকরি খোকো বলে পাল্টা বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন মগের মুলুক নাকি যখন ইচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে।
মালদার সভা থেকে নরেন্দ্র মোদী বলেছেন তৃণমূল ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের এক ঘণ্টার মধ্যে পাল্টা পিংলার সভা থেকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন মানুষ খেকো বাঘ রয়েছে আর এখন চাকরি খোকো হয়েছে বিজেপি, সিপিএম। হুঁশিয়ারি দিয়ে বলেছে চাকরির অধিকার কাড়তে দেবেন না। ১০ লাখ চাকরি প্রস্তুত থাকলেও বিজেপির জন্য হচ্ছে না বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আরও বলেছেন চাকরি খাওয়ার পর বলছেন যে বেতন পেযেেন তা ১২ শতাংশ সুদ সমেত ফেরত দিতে হবে। যিনি রায় দিয়েছেন তাঁর যদি সারাজীবনের সবকিছু চলে যায় আর বলা হয় সব টাকা ফেরত দিতে। তা হলে তিনি কী পারবেন।