বিতর্কে জগন্মোহন রেড্ডির শিশমহল

0
170
ছবি সৌজন্যে : এক্স
দিল্লির পর এবার নজরে অন্ধ্রপ্রদেশের শিশমহল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি শ্বেতপাথরের ঝাঁ চকচকে প্রাসাদটি একসময় ব্যবহৃত হত তাঁর বাসভবন তথা অফিস হিসেবেও।
অভিযোগ, ৬০০ কোটি টাকার ওই প্রাসাদের বিরুদ্ধে উঠেছে পরিবেশ দূষণের অভিযোগও। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওই বাসভবনের ভিতরে রয়েছে স্বর্ণখচিত সব স্থাপত্য, ইটালিয়ান মার্বেলের মেঝে, বিরাট দামি সব আসবাব। রয়েছে আরও নানা চমক। ভাইজ্যাগের রুশিকোন্ডা পাহাড়ের উপরে নির্মিত ওই প্রাসাদকে বর্তমান শাসক টিডিপি সাদ্দাম হোসেনের প্রাসাদের সঙ্গে তুলনা করে তোপ দেগেছে।
এভাবে জনসাধারণের অর্থ অপচয় করার জন্য অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিন্দায় মুখর তারা। এরই পাশাপাশি ওই প্রাসাদের ফলে দূষণ হচ্ছে বলেও অভিযোগ করা হচ্ছে।