
অস্ত্র এবং কর মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরেও ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করে দিয়েছেন জো বাইডেন। জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউস ছাড়ার আগে হান্টারের জেলে যাওয়ার সম্ভাবনাকে রুখে দিয়েছেন তিনি।
এর আগে নিজের ক্ষমতার অপব্যবহার করে পরিবারের কাউকে কোনও সুবিধা পাইয়ে দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। কুর্সি ছাড়ার আগে শেষবেলায় নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন তিনি। বাইডেন পুত্র যে দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন, সে দুটিকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন জো বাইডেন। তাঁর আরও দাবি, তাঁকে দুর্বল করতেই রাজনৈতিক প্রতিপক্ষেরা পুত্র হান্টারকে নিশানা করছেন। হোয়াইট হাউসের তরফে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতিতে বাইডেন লিখেছেন, হান্টারকে ক্ষমা করেছেন। প্রেসিডেন্ট পদে বসার দিন বলেছিলেন বিচার দফতরের কোনও সিদ্ধান্তে হস্তক্ষেপ করবেন না।
কিন্তু নিয়ম না-মেনেই তাঁর ছেলেকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সমস্ত সমালোচনার মধ্যে ছেলেকে শান্ত থাকার কথা বলেছেন বাইডেন।







