বিদেশিদের বাঁচাতে মুখ্যমন্ত্রীর মিছিল : মিঠুন

0
90

এসআইআর-র প্রতিবাদে বিদেশিদের বাঁচাতে মঙ্গলবার কলকাতায় মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় বিজেপি সম্মিলনী অনুষ্ঠানে এসে এভাবেই রাজ্যের শাসকদলকে খোঁচা দিয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি আরও বলেছেন, বিধানসভা পিছু এবার ১৫০ জন কর্মীদের নিয়ে মিঠুন যোদ্ধা নামে গ্রুপ তৈরি করতে হবে। এর পাশাপাশি সবাইকে নিজের দুটি মোবাইল নম্বর দিয়ে বলেছেন, যখন ফোন করবেন তখনই পাবেন।