বিদ্যুৎ বিভ্রাট, মহেশতলায় মাঝরাত পর্যন্ত বিক্ষোভ 

0
306
Power outage in Maheshtala increasing anger
Power outage in Maheshtala increasing anger
তীব্র গরমের মধ্যে টানা লোডশেডিংর প্রতিবাদে বুধবার মাঝরাত পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন মহেশতলার চট্টা এলাকার বাসিন্দারা।
অভিযোগ, এই গরমের মধ্যেও দিনের পর দিন বিদ্যুৎহীন হয়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার চট্টা এলাকা। একাধিক জায়গায় বিদ্যুৎ চলে যাওয়ায় চরম দুর্ভোগে দিন কাটছে মহেশতলার চট্টা এলাকার বাসিন্দাদের। এরই প্রতিবাদে বুধবার রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত কালিকাপুর রোডের চালকি পাড়ায় রাস্তা অবরোধ করে ও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। শেষে পুলিশ গিয়ে বুঝিয়ে অবরোধ তুলতে সক্ষম হয়।