
বিধানসভার গেটে গাড়ি পার্কিং নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। মুখ্যমন্ত্রী তখন বিধানসভা থেকে বেরোচ্ছিলেন।
পরিস্থিতি সামাল দিতে সেখানে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। গাড়ি থামিয়েই পুরো ঘটনার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পরে অরূপ বিশ্বাস আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন। বুধবার পার্কিং নিয়ে বিধানসভার দায়িত্বে থাকা এক পুলিশ অফিসারের সঙ্গে বচসায় জড়ান নওশাদ সিদ্দিকি। তাঁর অভিযোগ ওই অফিসার দুর্ব্যবহার করেছেন। তিনি তার প্রতিবাদ করেছেন মাত্র। পুলিশের অতিসক্রিয়াতর বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও। বিরোধীরা বিধানসভায় নিরাপদ নন বলে বিস্ফোরক দাবি করেছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ বিধানসভার দক্ষিণ গেট দিয়ে বেরনোর সময় তাঁকে সিভিল ড্রেসে থাকা পুলিশ আটকায়। সেই সময় পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ বিরোধীরা বিধানসভায় নিরাপদ নন।
তিনি এলওপি, সাউথ গেট দিয়েই যাওয়ার কথা। তাও আটকানো হচ্ছে। সিভিল ড্রেসে থাকা পুলিশের পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন।







