গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk বিধানসভা ঘুরে আলিমুদ্দিন হয়ে শুক্রবার দেহদান প্রাক্তন মুখ্যমন্ত্রীর

    বিধানসভা ঘুরে আলিমুদ্দিন হয়ে শুক্রবার দেহদান প্রাক্তন মুখ্যমন্ত্রীর

    0
    130
    sukrobaar deho jabe alimuddin hoye
    sukrobaar deho jabe alimuddin hoye
    পাম অ্যাভিনিউ-র ফ্ল্যাটের প্রিয় ২ কামরার সেই ছোট্ট ঘরটা থেকে যখন শেষবারের মত বেরিয়েছেন  বুদ্ধদেব ভট্টাচার্য-র দেহ। তখন বাইরে স্লোগান উঠেছে ইউ স্যালুট, রেড স্যালুট কমরেড।
    চোখের জলে বাম কর্মীরা মিছিল করে দেহ নিয়ে যাওয়া হয়েছে গোবরার পিস ওয়ার্ল্ডে। সেখানেই শুক্রবার সকাল পর্যন্ত রাখা থাকবে দেহ। এরপর সকাল সাড়ে ১০টায় পিস ওযার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে ২ বারের  মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-র দেহ। সেখানে রাজ্যের মন্ত্রী বিধায়করা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাবেন। এরপর দুপুর ১২ টায় দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে। সেখানে ৩টে ১৫ পর্যন্ত রাখা থাকবে দেহ। দুপুর সাড়ে ৩টে বুদ্ধদেব ভট্টাচার্য-র দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। এরপর ৩টে ৪৫ মিনিটে সেখান থেকে দেহ বার করে নিয়ে যাওয়া হবে শিয়ালদহে এনআরএস হাসপাতালে। সেখানেই হবে দেহদান। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য-র ইচ্ছেমত বৃহস্পতিবার সকালে পাম অ্যাভিনিউ-র বাড়ি থেকে চিকিত্সকরা তাঁর কর্ণিয়া নিয়ে গিয়েছেন। শুক্রবার তাঁর পূর্বসূরি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মতই তাঁর দেহ দান করা হবে।