বিধায়কদের দেহরক্ষী : অধ্যক্ষের জবাব তলব হাই কোর্টের

0
140
MLAs bodyguards  Principals response to High Courts summons
MLAs bodyguards Principals response to High Courts summons

বিধানসভায় বিধায়কদের দেহরক্ষী নিয়ে কেন ভিন্ন অবস্থান, তা নিয়েও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও সচিব সুকুমার রায়ের জবাব তলব করেছে হাইকোর্ট।

বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিধানসভার চৌহদ্দিতে প্রবেশের অনুমতি দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।সেই মামলায় এ বার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও সচিব সুকুমার রায়ের থেকে হলফনামা তলব করেছে হাই কোর্ট। বিচারপতি শম্পা সরকার এই নির্দেশ দিয়েছেন। মামলাকারী পক্ষের অভিযোগ ছিল, বিধানসভা চত্বরের ভিতরে রাজ্য পুলিশের কর্মীরা প্রবেশ করতে পারলেও,কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঢুকতে পারছেন না।সেই মামলার শুনানিতেই বিচারপতি সরকার প্রশ্ন করেন,তৃণমূলের বিধায়কেরা রাজ্য পুলিশ নিয়ে বিধানসভায় ঢুকতে পারলে বিজেপি বিধায়কেরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঢুকতে পারবেন না কেন? নিরাপত্তায় থাকা কর্মীদের নিয়ে স্পিকারের ভিন্ন অবস্থান কেন?প্রসঙ্গত, রাজ্যের তৃণমূল বিধায়কেরা রাজ্য পুলিশের নিরাপত্তা পেয়ে থাকেন। অন্য দিকে বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে সাধারণত থাকেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এই পরিস্থিতিতে বিধানসভায় বিধায়কদের দেহরক্ষী প্রসঙ্গে কী অবস্থান, সে বিষয়ে বিধানসভার অধ্যক্ষ ও সচিবের থেকে হলফনামা চেয়ে পাঠিয়েছেন বিচারপতি সরকার। আগামী ১২ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।