
বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গোসাবায় তৃণমূলেরই বিক্ষোভের মুখে পড়েছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা । গোসাবা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বঙ্কিম হাজরা, সুব্রত মণ্ডল, সাংসদ প্রতিমা মণ্ডল।
সেই সময়ই তৃণমূলের একাংশ মন্ত্রী, সাংসদ, বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। একটা বাজে কথা বললে কাউকেই রেয়াত করা হবে না বলে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিতে শোনা যায় বঙ্কিম হাজরাকে। সবার সামনে দলকে টেনে নামানোর চেষ্টা করা হচ্ছে বলে বিক্ষোভকারীদেরই ধমক দিয়েছেন সাংসদ প্রতিমা মণ্ডল।
তারপরেও বিক্ষোভ থামেনি। শেষপর্যন্ত মন্ত্রী বঙ্কিম হাজরা বলেছেন তাঁর কাছে লিখিত অভিযোগপত্র দিলে তিনি খতিয়ে দেখবেন।
ছবি সৌজন্যে : নিজস্ব








