গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk বিধায়ক অতীন ঘনিষ্ঠের দাদাগিরি সিঁথির প্রোমোটারের অফিসে

    বিধায়ক অতীন ঘনিষ্ঠের দাদাগিরি সিঁথির প্রোমোটারের অফিসে

    0
    189
    TOLA CHEYE PROMOTER K MAAR TMC KORMIR
    TOLA CHEYE PROMOTER K MAAR TMC KORMIR

    আড়িয়াদহ-র পর সিঁথির মোড়। মদন মিত্র-র পর অতীন ঘোষ। প্রোমোটারের থেকে ৫ লাখ টাকা তোলা চেয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীর সঙ্গে নাম জড়ালো কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের।

    আক্রান্ত প্রোমোটার অভিযোগ করেছেন হামলাকারী তৃণমূল কর্মী নিজেকে অতীন ঘোষ ঘনিষ্ঠ বলে দাবি করেছেন। কাশীপুর থানা এলাকার সিঁথির মোড়ের কাছে ওই প্রোমোটারের অফিস। অভিযোগ শুক্রবার রাতে আচমকাই দলবল নিয়ে সেখানে হাজির হন তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানা। তোলা চেয়ে না পাওয়ায় প্রোমোটারের অফিসে ভাঙচুর চলানো হয়। মারধর করা হয় প্রোমোটারকে। জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রোমোটারকে। অফিস ঘরে ভাঙচুর চালানোর পাশাপাশি লুঠ করা হয়েছে টাকাও। মারধরের পর সিসিক্যামেরা দেখে তা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রোমোটার। অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ২ অভিযুক্তকে। তবে এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল।