
তৃণমূল বিধায়কের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ করে বিধানসভায় নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা তাঁকে চোর বলেছেন পাল্টা অভিযোগ করেছেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। শুভেন্দু অধিকারীর অভিযোগ বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেওয়া হয়না। এই অবস্থায় তিনি বিধানসভার ভিতরে নিরাপত্তাহীনতায় ভুগছেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ বর্ধমান পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাঁকে শারীরিক হেনস্থা করেছেন। পাল্টা বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের দাবি বিরোধী দলনেতা তাঁকে চোর বলে আক্রমণ করেছিলেন। নারী নির্যাতন নিয়ে বিধানসভায় আলোচনার দাবি তুলেছিল বিজেপির পরিষদীয় দল। সেই সময় পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী বচসায় জড়িয়ে পড়েন। শুভেন্দু অধিকারীর অভিযোগ সেই সময় তাঁকে শারীরিক নিগ্রহ করেছেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বলেছেন কোনও বিজেপি বিধায়ক বিধানসভায় আক্রান্ত হলে তাঁর দায় স্পিকারের। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি পরিষদীয় দলের তরফে বিধানসভায় স্পিকারকেও চিঠি পাঠানো হয়েছে বলে খবর। এদিকে তপন চট্টোপাধ্যায়ের অভিযোগ লোকসভা ভোটে বর্ধমানে প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী তাঁর মেয়ে এবং পরিবারকে নিয়ে মন্তব্য করেছিলেন। তাঁরই জবাব চেয়েছেন।
