বিধায়ক হুমায়ুনের বিরুদ্ধে দলেই ক্ষোভ

0
380
চোর-গদ্দার স্লোগানে বিদ্ধ করে ঝাঁটা হাতে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে মিছিল করেছেন মহিলা তৃণমূল সমর্থকরা।
এই ঘটনায় রাজ্যে শাসকদলের গোষ্ঠী কোন্দল চরমভাবে প্রকাশ্যে এসেছে মুর্শিদাবাদের ভরতপুরে। ভরতপুর এক নং ব্লকের পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি তৃণমূলের জন প্রতিনিধি সহ প্রায় কয়েক হাজার মহিলারা ঝাঁটা হাতে মিছিলের পর ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এর কুশপুতুল দাহ করেছে ভরতপুর থানা এলাকায়। এদিন এই মিছিল থেকে স্লোগান উঠেছে গদ্দার বিধায়ক দূর হটাও, চোর বিধায়ক দূর হটাও।