বিপাকে রোগীরা, জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন  নিগমের

0
168
doctor der kaaje ferar abedon
doctor der kaaje ferar abedon

রোগীদের স্বার্থে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করেছেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। স্বাস্থ্যভবনে সাংবাদিক বৈঠকে নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশমত হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে।

এই পরিস্থিতিতে আন্দোলনরত চিকিৎসকরা এবার কাজে ফিরুক। নারায়ণ স্বরূপ নিগম আরও বলেছেন ৯ অগাস্টের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্য সরকার এই ঘটনার যথাযথ তদন্তের পক্ষে। এখন ঘটনার তদন্ত করছে সিবিআই। রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোটে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর মেডিক্যাল কলেজে সিআইএসএফ মোতায়েন রয়েছে। রাজ্যের তরফেও চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে। রাত্তিরের সাথী অ্যাপ ইতিমধ্যে চালু করা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে। রয়েছেন মহিলা নিরাপত্তারক্ষীও। তিনি আরও বলেছেন জুনিয়র ডাক্তাররা হাসপাতালের মেরুদণ্ড। হাসপাতালের ক্যানসার, কার্ডিওলজি এবং নিউরোলজির মত একাধিক চিকিৎসা বিভাগ রয়েছে। এখন শুধুমাত্র সিনিয়র চিকিৎকরা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে। গরিব মানুষেরা পর্যাপ্ত পরিষেবা পাচ্ছেন না। এই অবস্থায় আন্দোলনকারী চিকিৎসকরা কাজে ফিরে ফের হাসপাতালকে সচল করুন, এমনটাই বলেছেন নারায়ণস্বরূপ নিগম।