
হাড়োয়ায় মহিলাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। বিবাহবিচ্ছেদের মামলার মধ্যে টানাপোড়েনের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে বলে খবর।
জানা গিয়েছে মিনাখাঁর ধুতুরদহর বাসিন্দা অসিত সর্দারের সঙ্গে হাড়োয়ার মোহনপুরের বাসিন্দা শম্পা দাসের। বিয়ে কয়েকদিন পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। এর জেরে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে থাকছিলেন শম্পা। এরমধ্যে বৃহস্পতিবার রাতে শম্পাকে লক্ষ্য করে গুলি চালায দুষ্কৃতীরা। চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা চলে এলে পিস্তল ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শম্পার কোমরে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায শম্পাকে প্রথমে মিনাখাঁ এবং পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে দুই পরিবারের মধ্যে টানাপোড়েন চলছিল। শ্বশুরবাড়ির থেকে অনেক টাকা খোরপোশ হিসেবে দাবি করেছিল শম্পার বাড়ির লোকজন। শ্বশুরবাড়ির পরিবার তা দিতে অস্বীকার করে। টাকার অঙ্ক কমানোর কথা বলেছিল। কিন্তু তাতে রাজি ছিল না শম্পার পরিবার। এর জেরে হামলা কিনা খতিয়ে দেখছে পুলিশ।
