গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Newsdesk বিভাজনের রাজনীতি করে বিভ্রান্ত করেছে কংগ্রেস : মোদী

    বিভাজনের রাজনীতি করে বিভ্রান্ত করেছে কংগ্রেস : মোদী

    0
    143

    কংগ্রেস সর্বদা বিভাজনের রাজনীতি করে ভোটারদের বিভ্রান্ত করেছে। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    মঙ্গলবারই তৃতীয়বার হরিয়ানায় ক্ষমতা দখল করেছে বিজেপি। কংগ্রেস হাল অত্যন্ত শোচনীয়।এই আবহে কংগ্রেসকে নিশানা করে মহারাষ্ট্রের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, মঙ্গলবার হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। হরিয়ানায় তৃতীয়বার সরকার গড়তে চলেছে বিজেপি। কংগ্রেস বরাবরই জনতাকে বিভ্রান্ত করার পরিবেশ তৈরি করে। কংগ্রেস দলিতদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। হরিয়ানায় কংগ্রেস সরকার আসলে সংরক্ষণ তুলে দিয়ে দলের নেতা কর্মীদের চাকরি পাইয়ে দেওয়ার হত। কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। কংগ্রেস যুবসমাজকে প্রলোভন দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বিজেপি তা করেনি। বিজেপি প্রথম থেকেই রাজ্যবাসীর সাহায্য করেছে, উন্নয়ন করেছে। তাই হরিয়ানার জনতাও কংগ্রেসকে ভরসা না করে বিজেপিকে ভোট দিয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেছেন, কংগ্রেস সর্বদা বিভাজনের রাজনীতি করে ভোটারদের বিভ্রান্ত করেছে। ধর্ম নিয়ে রাজনীতি করে ভোটে জেতার চেষ্টা করছে। মানুষ তাদের চক্রান্ত বুঝতে পেরেছে এবং তাদের উদ্দেশ্য সফল করতে দেয়নি।