
শিয়ালদহের কোলে মার্কেটে যে পেঁয়াজ বস্তাপিছু ১৬০০ টাকায় কিনেছেন ব্যবসায়ীরা, সেই পেঁয়াজই মানিকতলার ব্যবসায়ীরা কিনছেন ২৭০০ টাকা। বিভিন্ন বাজারে পেঁয়াজের দামের হেরফেরে টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলের দাবি ব্যবসায়ীরা কথা শুনছেন না।
বিষয়টি নবান্নে জানাবেন। তবে তিনি এটাও জানিয়েছেন কোলে মার্কেটে ৪০ থেকে ৮০ টাকা দামের বিভিন্ন রকমের পেঁয়াজ রয়েছে। ফলে দামের ফারাক হচ্ছে। মঙ্গলবার রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বে টাস্ক ফোর্স কলকাতার তিনটি বাজারে হানা দেয়। মানিকতলা, বাগমারি এবং গুরুদাস মার্কেটে। প্রত্যেক বাজারেই সব্জি ও আনাজের দামে বেশি হেরফের নেই। খুচরো বাজারে কোথাও পেঁয়াজ ৭০ টাকা কোথাও ৭৫ টাকা।
আলুর দাম ঘোরাফেরা করছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। অন্য সব্জির দামও আকাশছোঁয়া।
ছবি সৌজন্যে : নিজস্ব
