
প্রেমিকের সঙ্গে কথা বলার সময় ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে কোন্নগরে তরুণীর মৃত্যু হয়েছে। দীপাঞ্জনা গোস্বামী নামে বছর ১৮-র ওই তরুণীর মায়ের দাবি তাঁর মেয়ে প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিল।
কোন্নগরের ইন্দিরা গান্ধী রোডের একটি আবাসনে থাকতেন। দুপুরে স্নানের পর আবাসনের ছাদের পাঁচিলে বসে প্রেমিকের সঙ্গে কথা বলছিলেন।
সেই সময় নীচে পড়ে যায় দীপাঞ্জনা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। দীপাঞ্জনার মা জানিয়েছেন একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল দীপাঞ্জনার। এখনই যুবককে বিয়ের করার জন্য চাপ দিচ্ছিল তাঁর মেয়ে কিন্তু ওই যুবক ২ বছর সময় চেয়েছিলেন। ছেলেটির কোনও দোষ নেই। মঙ্গলবার ছাদে বসে ফোনে ওই যুবকের সঙ্গে কথাও হয তাঁর মেয়ে।
