
সালমান খান,বয়স ৫৮ পেরিয়েছে, তবে এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। কাউকে চেয়ে পাননি বলেই কি বিয়েটা করা হয়ে ওঠেনি সুপারস্টারের? সেই উত্তর নিয়েও জল্পনা রয়েছে।সালমান নিজেই এক সাক্ষাৎকার এ রকম ইঙ্গিত দিয়েছিলেন।
সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন,এক অভিনেত্রীর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তিনি ফিরিয়ে দেন। সেই কথা কোনোদিন ভুলতে পারবেন না বলেও জানান তিনি।
অতীতে ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, জেরিন খান, সঙ্গীতা বিজলানির সঙ্গে নাম জড়িয়েছে সালমানের। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সালমান, সেই খবরও ছড়িয়েছে বেশ কয়েকবার। যদিও সেসব জল্পনা বাস্তবে রূপ নেয়নি।এখন প্রশ্ন হলো কে সেই অভিনেত্রী? যার বাবা নাকচ করেছিলেন সালমানকে? উত্তর হলো তিনি, জুহি চাওলা। জুহির বাবার কাছে নাকি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সালমান। এরপর মুখে ওপর প্রত্যাখ্যাত হয়েছিলেন।এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, জুহি খুব মিষ্টি মেয়ে। শ্রদ্ধা করার মতো। তাকে বিয়ে করার জন্য তার বাবার কাছে প্রস্তাবও দিয়েছিলেন। উনি না বলেছিলেন। এখন কেন বিয়ের প্রস্তাব নাকচ করেছিলেন জুহির বাবা? সালমান বলেছিলেন, তিনি হয়তো তার চাহিদায় ফিট করেননি। তাঁর তেমনই মনে হয়। জানেন না, কী চাইছিলেন তিনি।উল্লেখ্য,সালমান-জুহি একটি মাত্র সিনেমায় এক সঙ্গে কাজ করেছিলেন। সিনেমার নাম,দিওয়ানা মাস্তানা। সিনেমা শেষে ক্যামিও চরিত্রে ছিলেন সালমান।তার আগে বা পরে দু’জনে আর কোনো সিনেমায় এক সঙ্গে কাজ করেননি। কেন সালমান আর জুহি এক সঙ্গে কাজ করেননি, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক সময় একে অন্যের বিষয়ে ভালো কথাই বলেছেন তারা।অন্যদিকে,বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলার,শিল্পপতি জয় মেটার সঙ্গে বিয়ে হয়েছে। এক ছেলে ও এক মেয়ে রয়েছে এই দম্পতির। তবে, সালমান আজও অবিবাহিত।
