
বিরোধী ইন্ডিয়া জোট সম্ভবত ডিএমকে-র রাজ্যসভার সাংসদ তিরুচি শিবাকে তাদের উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বেছে নিতে চলেছে বলে বিভিন্ন সূত্রে খবর।
তামিলনাড়ুর বিজেপির অন্যতম শীর্ষ নেতা, মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ-কে ১ সেপ্টেম্বরের নির্বাচনের জন্য এনডিএ-র প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিজেপি। এনডিএ-র দাকি দলগুলিও ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
উল্লেখ্য, স্বাস্থ্যগত উদ্বেগের কারণে জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের পর অকাল উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও বিরোধীদের দাবি বিজেপির সঙ্গে মতবিরোধের জেরে উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জগদীপ ধনখড়।







