
জেলে গিয়ে জানতে পেরেছেন কুণাল ঘোষ কতটা ঘৃণ্য কাজ করেছেন। এমনই বিস্ফোরক দাবি করেছেন জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
জবাবে কুণাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড বলে আক্রমণ করেছেন। তারপরেও থেমে থাকেননি পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায় বিরোধী দলগুলোর থেকে তৃণমূলের বেশি ক্ষতি করেছেন কুণাল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য শুক্রবার নগর দায়রা আদালতে হাজির করানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তখনই এই মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২-র ২৩ জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর থেকে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারের পর পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করে তৃণমূল। এরপরেই একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করেছেন কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায়ের সমালোচনা তাঁর শংসাপত্র বলে মন্তব্য করেছেন কুণাল।
