
বিরোধীরা দুর্নীতি, তুষ্টিকরণের ওপর ভিত্তি করেই ভোট চায় । উত্তরপ্রদেশের আমরোহার নির্বাচনী জনসভা থেকে এইভাবে বিরোধী জোটকে কটাক্ষ করেছেন মোদী ।
কংগ্রেস সহ গোটা ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে তিনি আরও বলেছেন, মানুষের আস্থায় হামলা করতে কোনও সুযোগ ছাড়ে না। কংগ্রেস, সপা এবং বসপা সরকারের অধীনে কৃষকদের সমস্যার কথা দেখা হয়নি । রামমন্দির নিয়ে এদিন তিনি উত্তরপ্রদেশ থেকে বলেছেন, রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের নিমন্ত্রণ প্রত্যাখান করেছেন। কংগ্রেস প্রার্থীরা ভারত মাতার জয় বলতেও চায় না। কংগ্রেসকে নিশানা করে তিনি বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে সামাজিক ন্যায়বিচারের নামে পূর্ববর্তী সরকার এসসি, এসটি, ওবিসিদের সঙ্গে অবিচার করেছে। তিনি বলেছেন, জ্যোতিবা ফুলে,বাবা সাহেব আম্বেদকর, চৌধুরী চরণ সিং- স্বপ্ন পূরণ করছেন মোদী।
