বিশেষভাবে সক্ষমদের প্রতি দৃষ্টিভঙ্গিতে বদল : চন্দ্রচূড়

0
270
Misconception of judges as gods Chandrachud
Misconception of judges as gods Chandrachud
বিশেষভাবে সক্ষমদের প্রতি দেশবাসীর দৃষ্টিভঙ্গিতে আমূল বদল এসেছে। এমনই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। 
বেঙ্গালুরুতে আলোচনাচক্রে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বলেছেন, বিশেষভাবে সক্ষমদের প্রতি সকলের দৃষ্টিভঙ্গিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষভাবে সক্ষমদের প্রতি আরও সংবেদনশীলতা আনার উদ্দেশ্যে প্রশাসনিক আধিকারিকদের প্রশিক্ষণকেন্দ্রে বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। বিশেষভাবে সক্ষমদের জন্য একাধিক রাজ্যের কমিশনের তরফে উন্নত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। নীতি নির্ধারণ স্তরের কমিটির সঙ্গে বৈঠক হচ্ছে। সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরা হচ্ছে।তবে বেশ কিছু ক্ষেত্রে এখনও নজর দেওয়া প্রয়োজন রয়েছে বলেও মনে করছেন তিনি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, গবেষণায় উঠে এসেছে যাদের এই ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, তাঁরা সিংহভাগ ক্ষেত্রেই সেগুলি প্রকাশ করতে পারেন না।এই বিষয়টিতে পরিবর্তনের প্রয়োজন রয়েছে।