গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Technology বিশ্বজুড়ে টেক পণ্যে মূল্যবৃদ্ধির ইঙ্গিত

    বিশ্বজুড়ে টেক পণ্যে মূল্যবৃদ্ধির ইঙ্গিত

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে ইলেকট্রনিক পণ্যের অপরিহার্য অংশ সার্কিট বোর্ডের কাঁচামাল সরবরাহ ব্যাহত হচ্ছে, যা বিশ্বজুড়ে প্রযুক্তি ক্ষেত্রের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করেছে।

    এর ফলে স্মার্টফোন, কম্পিউটার থেকে শুরু করে এআই সার্ভারে ব্যবহৃত প্রিন্টেড সার্কিট বোর্ড বা, পিসিবি’র দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন এই খাতের বিশেষজ্ঞরা।মেমোরি চিপের আকাশচুম্বী দাম নিয়ে ইলেকট্রনিক্স নির্মাতারা আগে থেকেই হিমশিম খাচ্ছিল,এর ওপর এমন পরিস্থিতি তাদের জন্য নতুন ধাক্কা।এ অবস্থা ইরান যুদ্ধের ব্যাপক প্রভাবকেই তুলে ধরছে, যা সাপ্লাই চেন, প্লাস্টিক ও তেল সরবরাহে বিপর্যয় তৈরি করেছে।এপ্রিলের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায় ইরান। ফলে পিসিবি ল্যামিনেট তৈরির অন্যতম মূল উপাদান হাই-পিউরিটি পলিফেনিলিন ইথার বা, পিপিই রেজিনের উৎপাদন বন্ধ হয়ে যায়।সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে,বিশ্বের প্রায় ৭০ শতাংশ উন্নত মানের পিপিই সরবরাহ করে সাবিক কোম্পানি।পারস্য উপসাগরীয় উপকূলের জুবাইল কমপ্লেক্সে তাদের কার্যক্রম বন্ধ হওয়ার পর আর তারা উৎপাদন শুরু করতে পারেনি।ফলে বিশ্বজুড়ে এ কাঁচামালের সংকট তীব্র হয়েছে।এছাড়া যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে পণ্যবাহী জাহাজ চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এআই সার্ভারের ক্রমাগত চাহিদার কারণে গত বছরের শেষ দিক থেকেই পিসিবি’র দাম বাড়ছিল।শিল্প বিশেষজ্ঞের তথ্য বলছে, মার্চ থেকে এ চাহিদা আরও তীব্র হয়েছে। কারণ নির্মাতারা কাঁচামাল নিশ্চিত করতে ও আকাশচুম্বী খরচের প্রভাব সামলাতে মরিয়া হয়ে চেষ্টা করছেন।

    বিশ্লেষকরা বলেছেন, কেবল এপ্রিলেই পিসিবি’র দাম মার্চের তুলনায় প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বাজারে পণ্যের দাম আরও বাড়লেও ক্লাউড সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো তা মেনে নিতে রাজি। কারণ তাদের হিসাব বলছে, আগামী বছরগুলোতে তাদের সার্ভিসের চাহিদা বাড়বে।