বিশ্বের উচ্চতম ভোটকেন্দ্র তাশিগাঁওতে ভোটদান

0
162
TASHIGANG VOTE CENTER
TASHIGANG VOTE CENTER
লোকসভা ভোটে দেশের পাশাপাশি গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছে বিশ্বের উচ্চতম ভোটকেন্দ্র হিমাচলের তাশিগাঁও। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ২৫৬ ফুট উঁচুতে অবস্থিত এই কেন্দ্রে ভোটারসংখ্যা মাত্র ৬২ জন।
ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছে অবস্থিত এই বরফঢাকা গ্রামটি। স্পিতি উপত্যকার অংশ এই গ্রাম মান্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখান থেকেই বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিংয়ের সঙ্গে।দেশের দ্বিতীয় বৃহত্তম লোকসভা কেন্দ্রের অন্যতম আকর্ষণ এই পোলিং বুথ। কার্যতই যেন উৎসবের আমেজ রয়েছে। ভোটারদের জন্য ছিল স্পেশাল লাঞ্চের ব্যবস্থা। গ্রামবাসীরা নিজেরাই হাত লাগিয়েছিলেন ভোটকেন্দ্রটিকে সাজাতে। ২০২১ সালে প্রথমবার এখানে ভোট হয়েছিল। তার পর থেকে প্রতিবারই এই ভোটকেন্দ্রে ভোট পড়েছে একশো শতাংশ। ভোটারসংখ্যা যতই কম হোক, যেহেতু চিন সীমান্তের খুব কাছে অবস্থিত এই গ্রামে সতর্কতা ছিল পুরোদমে।