বিশ্বে ৮০ নং-এ ভারতের পাসপোর্ট 

0
115
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় উন্নতি হয়েছে ভারতের। গত বছরের তুলনায় একলাফে পাঁচ ধাপ উঠে এসেছে ভারতীয় পাসপোর্ট। সদ্য প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ৮০ নম্বরে রয়েছে ভারত।
সবমিলিয়ে ৫৫টি দেশে বিনা ভিসায় বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় যেতে পারবেন ভারতীয় পাসপোর্টধারীরা। সম্প্রতি নতুন করে পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। এই তালিকাতেই এবার ৮০ নম্বরে ভারত। গত বার ভারত ছিল ৮৫ নম্বরে। তার আগের বার ছিল ৮৭ নম্বরে। সেই হিসাবে দেখতে গেলে পরপর দুব’ছর এই পাসপোর্ট ইনডেক্সে কিছুটা হলেও উন্নতি হল ভারতীয় পাসপোর্টের। নয়া তালিকায় দেখা যাচ্ছে, গতবারের মতো এবারও শীর্ষে সিঙ্গাপুরই।
২২৭টি দেশের মধ্যে ১৯২টিতেই বিনা ভিসায় যেতে পারেন সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। একই সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা। তবে শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম পাঁচে নেই আমেরিকা।