
ভোটে যেই হারুক, জিতুক না কেন মানুষকে বাঁচাতে হলে, পৃথিবীকে বাঁচাতে হলে আরও গাছ লাগাতে হবে। বিশ্ব পরিবেশ দিবসে এমনই বার্তা দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
চেতলা পার্কের অনুষ্ঠানে গাছ লাগিয়ে ফিরহাদ হাকিম বলেছেন মানুষকে আরও সচেতন হতে হবে। কদিন আগে প্রবল গরমে অতিষ্ট হতে হয়েছে বাংলাকে। এই অবস্থায় বিশ্ব পরিবেশ দিবসে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বিশেষ নজরের কথা জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল । আলিপুর বডিগার্ড লাইনে এক বিশেষ অনুষ্ঠানে গিয়েছিলেন সিপি বিনীত গোয়েল। বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগিয়ে বিনীত গোয়েল অন্য পুলিশ অফিসারদের গাছ লাগানোর আবেদন জানিয়েছে। সেখানে কলকাতা পুলিশের আওতাভুক্ত প্রত্যেক ডিভিশনের ডিসি এবং ট্রাফিকের একাধিক উচ্চপদস্থ কর্তাদের হাতে গাছও তুলে দিয়েছেন সিপি।
