
বিশ্ব মঞ্চে ভারতের মর্যাদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মন্থন ২০২৫ শীর্ষক অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তিনি বলেছেন, আজ থেকে ১৫ বছর আগে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতের অবস্থা কি ছিল, আর আজকে ভারত কোন জায়গায় পৌঁছে গিয়েছে। বর্তমানে বিশ্বের সমস্ত মঞ্চে ভারতের বক্তৃতা শোনার জন্য মুখিয়ে থাকে গোটা বিশ্বের মানুষ। যা আগে ছিল না কখনোই। আর এইটা সম্পূর্ণভাবে সম্ভবপর হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। রাজনাথের মন্তব্য, আগামীদিনে সমস্ত ভারতবাসীর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। যার ফল সম্পূর্ণ দেশবাসী ভোগ করছে এবং আগামীতেও করবে।
তাঁর আরও মন্তব্য, প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০৪৭-র সালের মধ্যে ভারত-কে বিকশিত দেশে পরিণত করা। কিন্তু গোটা বিশ্ব আজ বলছে আগামী কিছু বছরের মধ্যেই ভারত বিকশিত দেশের লক্ষ্যে পৌঁছে যাবে।








