বিষ্ণুপুরের জঙ্গলে মহিলার বিষ্ণুপুরের জঙ্গলে মহিলার অর্ধনগ্ন দেহ

0
525
CHACHOR NAKED BODY
CHACHOR NAKED BODY
বাঁকুড়ার বিষ্ণুপুরে চাঁচরের জঙ্গলে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধারে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
বিষ্ণুপুর থানার আইসির তৎপরতায় দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে বিষ্ণুপুর থানার চাঁচর ডাঙাপাড়ার বাসিন্দা বছর ৬-র এক মহিলা শনিবার জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিলেন। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। এরপর বনদফতরে খবর দেওয়া হয়। রবিবার সকালে গ্রামবাসীরা একজোট হয়ে জঙ্গলে গেলে ওই মহিলার অর্ধনগ্ন দেহ মেলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। কে বা কারা ঠিক কিভাবে, কেন খুন করা হয়েছে খতিয়ে দেখছে পুলিশ।