বিষ্ণোইয়ের ভাইকে ধরতে মরিয়া এনআইএ 

0
147
এ বার জেলবন্দি গ্যাংস্টার লরেন্স  বিষ্ণোইয়ের ভাই, আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে জোরদার অভিযানে নেমেছে এনআইএ।
তাকে গ্রেফতার করার মতো তথ্য দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে, ঘোষণা করেছে এনআইএ।বিদেশে বসে আনমোলই লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং চালায় বলে অভিযোগ রয়েছে।
সিধু মুসেওয়ালা এবং বাবা সিদ্দিকি হত্যা মামলা-সহ বেশ কয়েকটি অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে তার। বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর জন্য যে বন্দুকধারীকে আটক করা হয়েছিল, সেও জানিয়েছিল আনমোল বিষ্ণোই তাকে এই কাজের ভার দিয়েছিল। ২০২২ সালে নথিভুক্ত দুটি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনআইএ। মুম্বই পুলিশ আগেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল। এ বার তাঁর মাথার দাম ধার্য করল এনআইএ। তদন্তকারীদের ধারণা, আমেরিকা এবং কানাডা থেকে এখনও সক্রিয় আনমোল। সিদ্দিকিকে খুনের জন্য যে শুটারদের আনা হয়েছিল, তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন আনমোল। স্ন্যাপচ্যাটে তার প্রমাণ মিলেছে।
ছবি  সৌজন্যে :সংগৃহীত