বিস্ফোরণের পর এবার রেজিনগরে ড্রামভর্তি বোমা

0
278
REJINAGAR BOMB
REJINAGAR BOMB
বোমা বিস্ফোরণের এক সপ্তাহ পর ড্রামভর্তি বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রেজিনগরে। গত সপ্তাহে রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়া থানা এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছিল।
এবার ওই এলাকারই রাস্তার ধারে ঝোঁপের মধ্যে প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। কারা এই বোমা রেখেছে সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বম্ব স্কোয়াড। বোমা বিস্ফোরণের পর এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ভোটের মুখে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় পুলিশ পিকেট রয়েছে।