গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk বিস্ফোরণ-হামলার মধ্যে প্রথম দফার ভোটগ্রহণ     

    বিস্ফোরণ-হামলার মধ্যে প্রথম দফার ভোটগ্রহণ     

    0
    195

    কোথাও গ্রেনেড বিস্ফোরণ, কোথাও আবার বুথে হামলা সশস্ত্র দুষ্কৃতীদের। এভাবেই বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ।

    সাত দফা ভোট-পর্বের প্রথম দফায় শুক্রবার ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হচ্ছে ১০২টি আসনে। এই তালিকায় ছিল পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িও। লোকসভার পাশাপাশি অরুণাচল প্রদেশের ৬০ এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনের সবক’টিতেই ভোটগ্রহণ হয়েছে এই দফায়।এদিন সকাল থেকেই ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে।তারমধ্যেই ভোট চলাকালীন ইনার মণিপুরের থামানপোকপি লোকসভা কেন্দ্রের একটি বুথে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতী বাহিনী। পুলিশ সূত্রে খবর, এখনও হতাহতের কোনও খবর নিশ্চিত করেনি। গুলি চালানোর ঘটনার সঙ্গে সঙ্গেই ওই বুথের বাইরে লাইনে থাকা ভোটারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।অন্যদিকে, ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় ভোট চলাকালীন গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের জেরে ভোটের দায়িত্বে থাকা এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। উত্তরপ্রদেশেও অশান্তির অভিযোগ প্রকাশ্যে এসেছে। রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে ভোটে হিংসার ঘটনার অভিযোগ তুলেছে সমাজবাদী পার্টি।সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে অখিলেশ যাদবের দল দাবি করেছে, উত্তরপ্রদেশের রামপুর এবং মুজফ্‌ফনগরের এলাকার বুথে ইভিএমে ত্রুটি দেখা দিয়েছে। শুধু তাই নয়, মুজফ্‌ফনগরের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ানের বিরুদ্ধে বুথদখলের অভিযোগ তুলেছেন এসপি প্রার্থী হরেন্দ্র মালিক। নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করেছেন তিনি।