বিহারের বক্সার বিধায়ক হলেন উত্তরপাড়ার ছেলে আনন্দ

0
104

বিহারের বক্সার বিধায়ক হলেন উত্তরপাড়ার ছেলে প্রাক্তন আইপিএস আনন্দ মিশ্রা। বিহার বিধানসভার ভোটে বক্সার কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রাক্তন আইপিএস আনন্দ। উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরমহংস মিশ্রার ছেলে আনন্দ মিশ্রা হিন্দমোটর এডুকেশন সেন্টার থেকে প্রথমে মাধ্যমিক পাস করেন আনন্দ। পরে হিন্দমোটর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাসের পর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পলিটিকাল সায়েন্স নিয়ে স্নাতক করেন।