গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বিহারের রোহতাসে হড়পা বান ভাসালো পর্যটকদের‌

    বিহারের রোহতাসে হড়পা বান ভাসালো পর্যটকদের‌

    0
    151
    Rohtas in Bihar Harpa Ban Vasalo tourists
    Rohtas in Bihar Harpa Ban Vasalo tourists

    জলপ্রপাতের কাছে পিকনিক করতে গিয়ে জলের তোড়ে পর্যটকদের ভেসে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের রোহতাসে। জানা গিয়েছে, জলপ্রপাতের ধারে পিকনিক করছিলেন কিছু পর্যটক।

    ভিডিয়ো, রিল্‌স বানাচ্ছিলেন কেউ কেউ। আবার কেউ গল্পে মশগুল ছিলেন। আচমকাই জলপ্রপাতের জল বেড়ে যায়। জলের ধারা বাড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। সরে আসার আগেই জলের ধারায় আটকে পড়েন তাঁরা। উদ্ধারের জন্য চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় বনদফতরে । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। বন দফতরের কর্মীরা দড়ি এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে এসে পর্যটকদের উদ্ধার করেন।